নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

Sanchoy Biswas
স্বপন রবি দাশ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ মো. ইদ্রিস মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া করিমপুর এলাকায় অভিযান চালানো হয়। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইদ্রিস মিয়ার কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

গ্রেপ্তার ব্যক্তি নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। পুলিশ এই ঘটনাকে মাদকবিরোধী অভিযান হিসেবে উল্লেখ করেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ইদ্রিস মিয়াকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে হবিগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ২৪(ক)/৩৮/৪১ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

পুলিশ আশা করছে, এই অভিযান এলাকায় মাদক ক্রয়-বিক্রির কার্যক্রম কমাতে সহায়ক হবে।