রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৯:৫৬ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) তিনি এক বাণীতে এই শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: পিরোজপুরে ১০ গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

বাণীতে রাষ্ট্রপতি বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষকে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর অপার খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করেন।

ঈদের দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন, যা ইসলামী ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। রাষ্ট্রপতি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ত্যাগ ও আত্মত্যাগের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভ সূচনা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় সবার মাঝে উদ্যম ও প্রেরণা যোগাবে।”

আরও পড়ুন: পদ্মা নদীতে ঝড়ের কবলে ডুবে গেল সিমেন্ট বোঝাই ট্রলার

তিনি আরও উল্লেখ করেছেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাব দেশের উপর পড়েছে। এই সংকটময় সময়ে বিত্তবানরা দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছাবে।