ঈদ পারস্পরিক সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে: লায়ন গনি মিয়া বাবুল

Sanchoy Biswas
মহিউদ্দিন আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
বক্তব্য রাখছেন লায়ন গনি মিয়া বাবুল। ছবিঃ সংগৃহীত
বক্তব্য রাখছেন লায়ন গনি মিয়া বাবুল। ছবিঃ সংগৃহীত

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বিশিষ্ট সংগঠক লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, ঈদ সমাজে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

ভ্রাতৃত্ব, ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করাই ঈদের তাৎপর্য বহন করে। সমাজে মানবিক মর্যাদা, সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা করতে ঈদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পবিত্র রমজানে এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিবসে ঈদুল ফিতর সকলের জন্য রহমত ও মাগফিরাত নিয়ে আসে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই সমাজের বিরোধের জেরে সংঘর্ষে মসজিদের ইমামসহ নিহত ২

২১ মার্চ, শনিবার গাজীপুর জেলার শ্রীপুরে টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে ঈদের নামাজের পূর্বে সমবেত মুসল্লিদের উপস্থিতিতে তিনি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সকলকে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিতদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এই ঈদের জামাতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আশুলিয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, র‍্যাবের অভিযান