ফেরিঘাটে বাস দুর্ঘটনা

দৌলতদিয়ায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩০ পূর্বাহ্ন, ২৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাস দুর্ঘটনার পর টানা তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালানো হচ্ছে। শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল একযোগে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানান, সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়েছে। ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন: থামছে না পুশ-ইন চাপ, অনিশ্চয়তার শেষ কোথায়?

তিনি আরও জানান, স্পিডবোট ব্যবহার করে আশপাশের এলাকাগুলোতেও অনুসন্ধান চালানো হচ্ছে, যাতে ভেসে যাওয়া মরদেহ শনাক্ত করা যায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: রাজশাহীর আমের তুলনা নেই: মার্কিন রাষ্ট্রদূত