‘বরিশল ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন পুনর্গঠনের নির্দেশ

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ৬:১৩ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিদ্যমান বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম সমন্বয়ে আখাউড়া উপজেলার অধীনে “বরিশল ইউনিয়ন” নামে একটি নতুন ইউনিয়ন গঠন বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। গত ২৪ মার্চ ২০২৬ তারিখে জারি করা স্মারকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

চিঠিতে উল্লেখ করা হয়, বরিশল গ্রামের বাসিন্দা কবীর আহমেদ ভূঞার আবেদনের প্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে একত্র করে আখাউড়া উপজেলার অধীনে নতুন “বরিশল ইউনিয়ন” গঠন করা হবে।

চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ ও পুনর্গঠন সংক্রান্ত ২০১৩ ও ২০১৪ সালের প্রণীত নীতিমালা অনুসরণ করতে হবে। পাশাপাশি, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

এর অনুলিপি সদয় কার্যার্থে স্থানীয় সরকার বিভাগের একান্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব (ইউপি) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বরিশল গ্রামের কবীর আহমেদ ভূঞার কাছে পাঠানো হয়েছে।