আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খানসহ মা-ভাই গ্রেফতার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০৪ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আলোচিত কনটেন্ট নির্মাতা ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়া (২৮) কে গ্রেফতার করেছে আশুলিয়া থানা-পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়। রাত ১টার দিকে থানায় নিয়ে আসার পর বিপুলসংখ্যক উৎসুক জনতা তাদের দেখতে ভিড় জমায়।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

স্থানীয়দের অভিযোগ, প্রিয়া খান তার মা ও ভাইয়ের সহায়তায় বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে পরে মামলায় জড়িয়ে অর্থ আদায় করতেন। তাদের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়।

পুলিশ জানায়, তারা বিভিন্ন এলাকায় বাসা পরিবর্তন করে পরিচিতি গড়ে তুলতেন এবং পরবর্তীতে ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর আইনি জটিলতায় ফেলে অর্থ আদায় করতেন—এমন অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

আশুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নানা কারণে কেউ সরাসরি অভিযোগ করতে সাহস পেতেন না। তিনি জানান, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা তাদের হেফাজতে নিতে আশুলিয়ায় এসেছেন। এ সময় থানায় উপস্থিত জনতার ভিড়ের কারণে তাদের নিরাপদে গাড়িতে তোলা কঠিন হয়ে পড়ে।

আকপাড়া থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ওই মামলার বাদী তমা আক্তার। এছাড়াও প্রিয়া খান, তার মা ও ভাইয়ের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে।