যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি সংস্কার, মেরামত ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় বুধবার (৮ এপ্রিল) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নাটোরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন স্টেশন ফিডার এলাকায় গাছের ডালপালা কাটাসহ প্রয়োজনীয় কাজ পরিচালনা করা হবে।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
এ কারণে ওই এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর সিলেট অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ জানিয়েছে, ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাধীন একাধিক এলাকায় একই সময় বিদ্যুৎ থাকবে না।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
এসব এলাকার মধ্যে রয়েছে তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুরসহ আশপাশের অঞ্চল।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। শাটডাউনের সময় সঞ্চালন লাইন সচল হিসেবে বিবেচিত থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





