সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিংড়া উপজেলার উদ্যোগে গোল ই আফরোজ সরকারি কলেজ মাঠে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ টায় প্রকাশনা উৎসব -১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সেক্রেটারি আবু সাঈদ রনি।
আরও পড়ুন: আগুনে পুড়ছে গারো পাহাড়, ভয়াবহ হুমকিতে বনাঞ্চল
এছাড়া উপস্থিত ছিলেন জেলার অফিস সম্পাদক ইছাহাক আলি, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মন্নাফ, উপজেলা শিবিরের সভাপতি আল আমিন, সেক্রেটারি মাহমুদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উৎসবে শিবিরের প্রকাশনা সামগ্রী, কর্মী সিলেবাস, সাথী সিলেবাস ও সদস্য সিলেবাসের বই প্রদর্শনী করা হয়।





