চলন্ত গাড়িতে ছিনতাই, যাত্রাবাড়ীতে এক দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ১৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চলন্ত গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোঃ আমিনুল ইসলাম (২৪)। তিনি দীর্ঘদিন ধরে চলন্ত বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

আরও পড়ুন: শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: মূলহোতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল ইসলাম চলন্ত যানবাহনে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রী ও চালকের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরে কেটে ফেলতে হয়েছে একটি পা, বিচার দাবি

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।