খালিয়াজুরীতে ‘সমতায় তারুণ্য’ প্রশিক্ষণ: তরুণদের সক্ষমতা উন্নয়নে নতুন দিগন্ত

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো একটি অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক সক্ষমতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর তত্ত্বাবধানে উপজেলা হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণটি “সমতায় তারুণ্য প্রকল্প”-এর আওতায় বাস্তবায়ন করে নেত্রকোণা জেলা শাখার ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।

প্রশিক্ষণে লিঙ্গ বৈষম্যজনিত সামাজিক ধ্যানধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সচেতনতা এবং অ্যাডভোকেসি বিষয়ে গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী সেশন পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে আলোচনায় অংশ নেন এবং বাস্তব জীবনে এসব জ্ঞান প্রয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন: ‎করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট

এই আয়োজনের মাধ্যমে খালিয়াজুরী উপজেলায় ভিবিডির কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম। তিনি আয়োজনের সার্বিক সাফল্য কামনা করে জাগো ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতে উপজেলায় ভিবিডির কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজক দলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও সুচারুভাবে সম্পন্ন প্রশিক্ষণের মাধ্যমে দিনটি শেষ হয়।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল

অংশগ্রহণকারী স্থানীয় স্বেচ্ছাসেবকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।