নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ মর্মান্তিক ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় এবং হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
আরও পড়ুন: চান্দিনায় জাল টাকাসহ যুবক আটক, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।





