চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এর লোহাগাড়া উপজেলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে চলা মাইক্রোবাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।





