নিকলীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Sanchoy Biswas
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ১২:১১ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে নিকলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে নাদিম (২৯) এবং তার স্ত্রী রানু (২৬)।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমানের নির্দেশে এসআই রোমান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ভাটি বরাটিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আব্দুস ছোবহান, এসআই শারিফুজ্জামান, পিএসআই সাগর বিশ্বাস, এএসআই আমজাদ হোসেন ও এএসআই জাকির হোসেন অংশ নেন।

অভিযানকালে নাদিম ও রানুকে তাদের বাড়ি থেকে ৬২ পিস ইয়াবা এবং নগদ ১৩ হাজার ৪৪০ টাকাসহ গ্রেফতার করা হয়। এ সময় আনোয়ার হোসেন নামে আরেক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

এ ঘটনায় তিনজনকে আসামি করে নিকলী থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিকলী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় নিকলীতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকের শিকড় নির্মূলে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।