পাকুন্দিয়ায় দুই যুগ পর ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Sadek Ali
‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ১১:০৭ পূর্বাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম (৪৩) কে গ্রেপ্তার করা হয়েছে।

‎সোমবার দিবাগত রাত ৩ টার (১২ মে) দিকে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র‍্যাব-৩ এর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।

আরও পড়ুন: শ্যামনগরে ১৪৭তম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎গ্রেপ্তারকৃত আবুল কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর যাবত পলাতক ছিলেন। মঙলবার ১২মে সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

‎পুলিশ জানায়, গত তিন মাস যাবত পলাতক আসামি আবুল কালামের  গতিবিধি লক্ষ করছিল পাকুন্দিয়া  থানা পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকায় তাঁর অবস্থান নিশ্চিত করা হয়। পরে ঢাকার শাহজাহানপুরে অবস্থিত র‍্যাব-৩ এ সহযোগীতায় পাকুন্দিয়া থানার এএসআই সঞ্জয় কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে  গভীর রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন: কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

‎‎প্রসঙ্গত ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উপজেলার চরলক্ষীয়া গ্রামের আবুল কালামের সাথে একই গ্রামের সোহেল (১৪) এর কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে কালাম সোহেলকে গলায় ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।  ঘটনার পর থেকেই কালাম পলাতক ছিল।

‎‎এ ঘটনায় নিহতের বড় ভাই আজিজুল হক জজ মিয়া বাদী হয়ে কালাম কে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০১০ সালে কালামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আদালত।

‎পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. আরিফুর রহমান গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করে বলেন, "একটি হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামিকে এতবছর পর গ্রেপ্তার করা পাকুন্দিয়া থানা পুলিশের একটি বড় সাফল্য। দীর্ঘ ২৬ বছর যাবত আত্নগোপনে ছিল সে। তাকে মঙলবার ১২মে সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।"