পুলিশ পদক প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদকে ভিত্তিহীন বলল পুলিশ হেডকোয়ার্টার্স

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ পদকের প্রজ্ঞাপন জারি সংক্রান্ত বিষয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

প্রকাশিত ওই প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাতে বলা হয়, রাষ্ট্রপতি বিদেশে অবস্থান করায় পুলিশ পদকের জিও জারি করা সম্ভব হয়নি। তবে পুলিশ হেডকোয়ার্টার্স স্পষ্টভাবে জানিয়েছে, কোনো দায়িত্বশীল কর্মকর্তা এ ধরনের বক্তব্য প্রদান করেননি।

আরও পড়ুন: ডোপ টেস্টে মাদক পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন বরখাস্ত

পুলিশ হেডকোয়ার্টার্সের বক্তব্য অনুযায়ী, পুলিশ পদকের প্রজ্ঞাপন জারির বিষয়টি বর্তমানে নিয়মিত প্রশাসনিক ও প্রক্রিয়াগত কার্যক্রমের আওতায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির আগে অনুমাননির্ভর কোনো বক্তব্য প্রচার করা উচিত নয়।

সংস্থাটি আরও জানায়, আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এ ধরনের অসমর্থিত তথ্য প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই-বাছাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: এনআইডি-সিডিআর ও জন্মনিবন্ধনের তথ্য বিক্রির অভিযোগে সিটিটিসির হাতে গ্রেফতার এক