ঈদ উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ
ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ করেছে সরকার। রবিবার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও মিডিয়া) মো. জান্নাত উল ফরহাদ।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছেন। খুব শিগগিরই তাদের মুক্তি দেওয়া হবে।
আরও পড়ুন: কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি
সাজা মওকুফ পাওয়া বন্দিরা হলেন— ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের কয়েদি আব্দুল মালেক।





