টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

Sanchoy Biswas
সাজ্জাদ হোসেন শাহ্, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ০৫ জুন ২০২৬ | আপডেট: ৭:৫৫ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার আংশিক নিয়ে গঠিত, দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (৫ জুন) শুক্রবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার মাটিয়াইন হাওরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আরও পড়ুন: গণতন্ত্র রক্ষা ও সংসদ কার্যকর করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

নিহত শিশু নিঝুম সরকার (৮) সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ‘ভ্রমণ শৈলী’ নামের একটি হাউসবোটে শিশু ও নারীসহ কয়েকজন টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান। হাওরে গোসল শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত পা পিছলে শিশু নিঝুম হাউসবোটের ইঞ্জিনের উপরে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পুলিশের সিডিএমএস সার্ভার হ্যাক করে এনআইডি প্রতারণা, আটক ১

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।