নান্দাইলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ৮:৪৩ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় ময়মনসিংহের নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদিরের নেতৃত্বে নান্দাইল উপজেলা সদরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুন: সাভার মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সাইফুল ইসলাম

ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস এবং ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত, শুনলেন শরণার্থীদের সংকট ও প্রত্যাবাসনের দাবি