নান্দাইলে প্রেস ইনস্টিটিউট আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত ময়মনসিংহের নান্দাইলে শনিবার (১৩ জুন) ৩ দিনব্যাপী (১৩-১৫ জুন) সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
নান্দাইল কৃষি সম্প্রসারণ অফিস হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণের উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
আরও পড়ুন: ক্রিকেটার নাঈমকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ-নিন্দার ঝড়
প্রশিক্ষণ সমন্বয়কারী ও পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ।
নান্দাইল থেকে ৩৫ জন সাংবাদিক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা স্ট্রিমের প্ল্যানিং এডিটর ও রিসোর্স পারসন জি এম মোস্তাফিজুল আলম।
আরও পড়ুন: চট্টগ্রামের রাউজানে গুলিতে যুবদল নেতা নিহত, এলাকায় উত্তেজনা
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের দক্ষতা আরও বৃদ্ধি, মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি এবং মাল্টিমিডিয়া জার্নালিজমের মাধ্যমে প্রতিবেদন তৈরিতে দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নিকট সম্প্রতি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে নান্দাইলের সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকবৃন্দ আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নান্দাইলের সাংবাদিকদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করায় সাংবাদিক সমাজ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





