আশুলিয়ায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে সুলতান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে দক্ষিণ গাজীরচট এলাকার দুদু মার্কেট সংলগ্ন মাসুদের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত

আটক সুলতান বরিশালের মুলাদী উপজেলার বাটামারা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার ওই এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুলতান তার মেয়েকে একটি পোশাক কারখানায় কাজ করাতেন। একই সঙ্গে তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত পাঁচ মাস ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগ সম্প্রতি প্রকাশ্যে এলে ক্ষুব্ধ এলাকাবাসী সুলতানকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর বক্তব্যসহ প্রাথমিক তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।