নান্দাইলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ হলরুমে নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কবি সুফিয়া কামাল এবং সাংবাদিক মজুমদার প্রবাল।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
নান্দাইল দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক নাজমা আক্তার ও সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় নান্দাইল উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে উপস্থিত বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা জাহান তুর্জা।
পরে প্রধান অতিথি ইউএনও ফাতেমা জান্নাত বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারসহ তালগাছের চারা বিতরণ করেন।





