চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্দেশে অসহায়দের মাঝে চাল বিতরণ করলেন সংসদ সদস্য আবু সুফিয়ান
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দেওয়ানবাজার এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ড আহ্বায়ক খন্দকার নূরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্যসচিব সাব্বির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিকের স্মরণে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হা. ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু এবং কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এছাড়া ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী, মনজুর আলম, হাফেজুল ইসলাম মজুমদার মিলন, মাহমুদ আলী, মো. আব্বাস, সাখাওয়াত হোসেন পিএম, মনির আহমদ, হাফেজ আজীম, যুবদল নেতা এরশাদ আলী, তাজ মোহাম্মদ নোমান হোসেন, মো. বাহাদুর, মো. ইয়াছিন, রনি, সোহেল, পাশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়িত এই মানবিক সহায়তা কর্মসূচি এলাকার দুস্থ মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানিয়েছেন উপস্থিত সুবিধাভোগীরা।





