নীলফামারীতে বিপিএইচসিডিএর বার্ষিক সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) শহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।
আরও পড়ুন: করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট
বিপিএইচসিডিএ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রউফ রউফুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিএইচসিডিএ রংপুর বিভাগের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান কোয়েল, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সদর উপজেলা শাখার সভাপতি ডা. এসএম হাসান ইমাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান এবং নীলফামারী প্রেসক্লাবের সভাপতি হাসান রাব্বী প্রধানসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিএইচসিডিএ নীলফামারী জেলা শাখার সদস্যসচিব কাজী মামুনুর রশিদ এবং সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. বদরুল হক অনু।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার পর আরিচা মহাসড়কে নিন্ত্রণহীনভাবে অটোরিকশা চলাচল
সম্মেলনের শেষে তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ জেলা কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুর রউফ রউফুল এবং সাধারণ সম্পাদক হিসেবে কাজী মামুনুর রশিদসহ ২১ সদস্যের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) বলেন, স্বাস্থ্যখাত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করার আহ্বান জানান।





