ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির প্রত্যেকের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। শুনানির আগে আসামিদের আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় জামায়াতের গণমিছিল

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় প্রতিটি আসামির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন: পুলিশকে পিকআপ ভ্যান উপহার দিলেন সেরাজুল হক মেমোরিয়াল ট্রাস্ট