লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে বেকারির লাখ টাকা জরিমানা

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ১১:১৮ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দাশেরহাট বাজারে নিউ তৃপ্তি বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ রায় দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী, র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্র জানায়, দাশেরহাট পশ্চিম বাজারে থাকা আলী হোসেন হৃদয়ের মালিকানাধীন নিউ তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। তৈরি করা খাবারে চেকারিং ব্যবহার করা হচ্ছে। খাবারের মোড়কে তারিখও উল্লেখ করা নেই। এ ছাড়া ওই বেকারির কোনো লাইসেন্স নেই। ফলে নিরাপদ খাদ্য আইনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন এবং বেকারির জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।