রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় গাজীপুরে যুবদলের আনন্দ মিছিল

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করায় গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে শুভেচ্ছা ও অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কেবল অবকাঠামো নয়, পাহাড়ে মানবসম্পদ উন্নয়নই আসল: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাকে নতুন দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এ সময় যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং রুহুল কবির রিজভীর নেতৃত্বে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন: বগুড়া পাসপোর্ট অফিসে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মিছিলটি গাজীপুর মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।