নাসিরনগরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোকর্ণ ইউনিয়নের চটিপাড়া গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা গেছে, আলমগীর ডাক্তারের বাড়ির পেছনে অবস্থিত একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি নাসিরনগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: জয়পুরহাটে বেকারদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বছরের মধ্যে।