ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম উদ্বোধন
ছবিঃ সংগৃহীত
ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে মিলস গেট বি সাবজোনের ৯ নম্বর ইউনিটের মো. মুক্তার হোসেনের জমিতে রোপা পদ্ধতিতে বেডে আখ রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব জানব মোহাম্মদ মুজিবুর রহমান।
আরও পড়ুন: কুলাউড়ায় শ্রমিক দলের আহবায়ক কমিটি গঠন
এ সময় ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদসহ চিনিকলের কর্মকর্তা, শ্রমজীবী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আখচাষী কল্যাণ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, একাধিক আহত





