কিশোরগঞ্জে কোচিং বন্ধ ও শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা

Shahrier Islam Pallab
‎এম.এ. কিবরিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩০ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। জেলার সব কোচিং সেন্টার আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা যেন বিদ্যালয়ে মোবাইল ফোন সঙ্গে না আনে, সে বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক সোহানা নাসরিন শিক্ষকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ঘোষণা করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক শিক্ষা পরিস্থিতি ও শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার হ্রাস পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: নিকলীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার

‎সভায় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার প্রধান কেন্দ্র হলো শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং পাঠদানে তাদের মনোযোগ ধরে রাখতে শিক্ষক, অভিভাবক ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগ জরুরি।

‎প্রশাসনের জারি করা এই নির্দেশনার ফলে নির্ধারিত সময়ে জেলার কোনো কোচিং সেন্টার চালু রাখা যাবে না। শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে এবং কিশোরগঞ্জের বিদ্যাপীঠগুলোতে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: সাভার-আশুলিয়া-ধামরাইয়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা