ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা আটক
চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক গ্রেফতার হয়েছেন ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কাভার্ড ভ্যানে ইয়াবার চালান, আটক ৩
গ্রেফতারকৃত এম এ খালেক মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, মেডিকেল ভিসা নিয়ে ভারত যাওয়ার সময় তার ভিসা ও পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় পর এম এ খালেকের বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় করা হয়েছে।
আরও পড়ুন: ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে যানচলাচল, দুর্ভোগে পাঁচ হাজার মানুষ
২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা এক মামলায় এম এ খালেককে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৪ অক্টোবর মেহেরপুর গাংনী উপজেলা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছিলো র্যাব। পরে উ”চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে ছিলেন।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তুহিন মিয়া বলেন, গ্রেফতারের পর তাকে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





