কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
পটুয়াখালীর কলাপাড়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত তীরবর্তী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ২০২৬ -২৭ বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জহিরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, মুসুল্লিয়াদ একেএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সহ সভাপতি এমএ মান্নান চৌধুরী এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিরন প্রমুখ।
আরও পড়ুন: রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা–মেয়েসহ ৩ জনকে ইয়াবা দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক এম জাকির হোসাইন ও রুহুল আমিন বক্তব্য দেন। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জুনাইদ সিদ্দিকী ও রাইসা আমিন।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপর গুরুত্ব দেন। শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তাঁরা।
আরও পড়ুন: বেতাগীতে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শাহীন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।





