দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি'বলেছেন,পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে ফ্যাসিষ্ট ও মৌলবাদী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশকে অস্হিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশ ও জনগণের স্বার্থে এধরনের অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।কারন,জনগন এখন আর কোন ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্য দেখতে চায় না।
দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যে সৃষ্ঠি করার অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নান্দাইল পৌর বিএনপি আয়োজিত উপজেলা সদরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী দেশকে অস্হিতিশীল করার চেষ্ঠা মোকাবিলায় হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,গনতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সাধারণ জনগণের শান্তিময় জীবন নিশ্চিত করতে রাষ্ট্র বিরোধী যে কোন ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব পরিস্থিতি মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে।উক্ত মিছিল ও সমাবেশে পৌরসভার সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ যােগদান করেন।
আরও পড়ুন: রাস্তা নিয়ে বিরোধের জেরে বাবা–মেয়েসহ ৩ জনকে ইয়াবা দিয়ে ‘ফাঁসানোর চেষ্টা’





