কুলাউড়ায় বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:২২ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় এলপিজি গ্যাস বিক্রয়কারী পাঁচটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগে দুই দোকানিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

আরও পড়ুন: রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিদর্শনকালে পাঁচটি দোকানের মধ্যে দুইটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সেবা গ্যাস অ্যান্ড চুলা ঘরকে ২ হাজার ৫০০ টাকা এবং আসিফ ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: রংপুরে ৯টি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪