পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালি বের হয় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: বেতন বৈষম্য দূর ও জাতীয়করণের দাবি
পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ অপুর সভাপতিতে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার আবু ইউসুফ। এ ছাড়া পটুয়াখালী সরকারি সকল দপ্তরের প্রধানরা সহ জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা এবং পরিকল্পিত নগরায়ণের গুরুত্ব তুলে ধরেন।
আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৮ দফা দাবি নাগরিক সমাজের





