পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Shahrier Islam Pallab
অপূর্ব সরকার,পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১:২০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫০ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার

অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, এসডিএর নির্বাহী পরিচালক এনায়েত হোসেন এবং পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার ফারুক হোসাইন।

আরও পড়ুন: হরিরামপুরে ২১৫ পিস ইয়াবাসহ ৫ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ২

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই প্রস্তুতি ও সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।