ওয়ালটনে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বেসরকারি খাতে চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ওরাকল সার্টিফাইড প্রফেশনাল’ পদে একজন জনবল নিয়োগ দেবে। গত ২৪ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর কর্মস্থল হবে ঢাকা। চাকরিটি ফুলটাইম এবং অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
পদের নাম ও যোগ্যতা
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘ওরাকল সার্টিফাইড প্রফেশনাল’ পদে একজন নিয়োগের কথা বলা হয়েছে। এ পদে আবেদন করতে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রিধারী হতে হবে।
আরও পড়ুন: বিকাশে চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.waltonhil.com
এক নজরে ওয়ালটন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম : ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম :ওরাকল সার্টিফাইড প্রফেশনাল
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম
শিক্ষাগত যোগ্যতা: সিএসইতে বিএসসি/এমএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
বয়স: কমপক্ষে ২২ বছর
নারী-পুরুষ: উভয়েই আবেদন করতে পারবেন
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন শুরুর তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ওয়ালটনের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত, যোগ্যতা ও অন্যান্য নির্দেশনা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জানতে ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করা যাবে।





