নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের বাসিন্দা আক্কাস মিয়ার জমজ সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলার সময় বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে এক ভাই পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে অপর ভাইও পানিতে নামে। একপর্যায়ে দুজনই ডুবে যায়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





