মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিনেমা ‘দেশু ৭’। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) ফেসবুকে পোস্ট দিয়ে সিনেমাটির মুক্তির কথা জানিয়েছেন মুক্তির ঘোষণা দিয়েছেন তারা। দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তাদের ভক্তরা। প্রায় এক দশক পর এই জুটিকে নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে। এর আগে তাদের একসঙ্গে দেখা গেছে ‘ধূমকেতু’ সিনেমায়। 

দেবের পরিচালনায় প্রথম সিনেমা ‘দেশু ৭’।

আরও পড়ুন: আজ সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ এর জন্মদিন

সিনেমাটিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিকসহ অনেকে। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তির মধ্য দিয়ে দর্শকদের সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 


আরও পড়ুন: বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ