রাজশাহী শহর থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি৫

Shahrier Islam Pallab
মোঃ ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:২৮ পূর্বাহ্ন, ২২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকা থেকে ১০৩ টি তাঁজা ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫। এসআরবি-৫ এর চৌকস আভিযানিক দল ২১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠস্থ লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা সন্দেহজনক ভাবে পড়ে আছে। 

ওই তথ্য মতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনা স্থান থেকে  পরিত্যক্ত বস্তার মধ্যে ৬৪ টি (চৌষট্রি) লাল কসটেপ মোড়ানো এবং ৩৯ টি (উনচল্লিশ) কালো কসটেপ দ্বারা মোড়ানো হাতে তৈরী সর্বমোট ১০৩ টি (একশত তিন) তাজা ককটেল উদ্ধার কর এসআরবি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।