সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আলো আই হসপিটাল

Shahrier Islam Pallab
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:১১ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আধুনিক চক্ষু চিকিৎসাকেন্দ্র ‘আলো আই হসপিটাল’। ‘দৃষ্টিতে আলো, জীবনের আলো’ স্লোগানকে সামনে রেখে বুধবার সকালে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় থানা রোডের হাবিবপুর কবরস্থানসংলগ্ন জাহাঙ্গীর ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাসিক প্রশাসক

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, সোনারগাঁ ও আশপাশের এলাকার মানুষের কাছে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা উন্নত চোখের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। ছানি অস্ত্রোপচারসহ চোখের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

আরও পড়ুন: কুশিয়ারার দুই তীরে বাংলাদেশ-ভারতের মানুষের মিলনমেলা, জকিগঞ্জে দুর্গোৎসবের বিদায়

স্থানীয় পর্যায়ে উন্নত চক্ষু চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে আলো আই হসপিটাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।