বগুড়ায় যুব দিবসে নিবন্ধন সনদ ও সম্মাননা দিলেন প্রতিমন্ত্রী
বগুড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে দুই দিনব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র মিলনায়তনে যুব ঋণের চেক বিতরণ, যুব প্রশিক্ষণ, যুব সংগঠনের নিবন্ধন, সনদ বিতরণ, জেলার সফল উদ্যোক্তা, যুব সংগঠক ও সফল আত্ম কর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
উক্ত কর্মসূচি উদ্বোধন কালে গতকাল (১লা নভেম্বর) রবিবার প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) দেশের যুবক ও তরুণদের প্রযুক্তি নির্ভর কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: সিলেটের দাউদিয়া মাদ্রাসার ২২৫ বছর উদযাপন
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন যে, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যুবকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সব ধরনের সহায়তা বাস্তবায়ন করছে বিএনপি সরকার। দক্ষ যুব সমাজ গড়তে এআই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। বেকার যুবকদের আত্ম কর্মসংস্থান গড়ার দক্ষতা বৃদ্ধি করতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর।
এসময় শহরের তিনমাথা রেলগেট এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, যুব মেলা ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। পুরস্কৃত হয়েছেন যুব সংগঠক উদ্যোক্তা রেদওয়ানুল ইসলাম আকিব। 'দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ কর্মসূচি আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন ভোলার রূপসী দ্বীপ চর কুকরি-মুকরিতে
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক সাহাবুদ্দীন সরদার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমূখ।





