কুলাউড়ায় সমবায় দিবস পালন

Shahrier Islam Pallab
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন ও র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাসের সভাপতিত্বে ও সহকারী সমবায় কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান  অতিথির  বক্তব্য রাখেন  সহকারি কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস । 

আরও পড়ুন: নোবিপ্রবির জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিনিয়র ম্যৎস কর্মকর্তা মো: আবু মাসুদ, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, সাংবাদিক মইনুল ইসলাম পবন, তাজুল ইসলাম, উপজেলা ডেকোরেটার্স ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি 

আব্দুল কাইয়ুম, রাউৎগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম, সমবায়ী আব্দুর রব প্রমুখ।

আরও পড়ুন: সহযোগিতা ও সংহতি যত শক্তিশালী হবে, রাষ্ট্র ততই শক্তিশালী হবে: সুনামগঞ্জ জেলা প্রশাসক

বক্তারা "করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে ধারণ করে সমবায়ীদের নিজের ও দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।