সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক

Sadek Ali
সাভার (আশুলিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৬ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারে ছদ্মবেশে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

আটকের পর তাদের কাছ থেকে তিন বোতল পেট্রোল, এক বোতল কেরোসিন, মার্বেল নিক্ষেপের কাজে ব্যবহৃত একটি গুলতি এবং গাড়ির গ্লাস কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের একটি খুর উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাভার মডেল থানার এসআই ফারুক হোসেনের কাছে নিজেদের নাম জুয়েল (২৪), ফরহাদ আহমেদ (২৩) ও শুভ (২২) বলে জানিয়েছে।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে তাদের কাছ থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে এমন বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।