রাজশাহী খেতুরি ধামে অস্থিরতা, অনিয়ম - দুর্নীতি নিয়ে দুই পক্ষের অভিযোগ
বিগত কয়েকবছর ধরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চারশত বছরের ঐতিহ্যবাহী সনাতন ধর্মীও তীর্থস্থান খেতুরি ধাম'কে অশান্ত করতে তৎপর হয়েছে একটি মহল। অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুই পক্ষের অভিযোগ উঠেছে। ধর্মীয় প্রতিষ্ঠানকে অনিয়ম ও দুর্নীতি মুক্ত রাখতে চান স্থানীয়রা।
বিভিন্ন তথ্যমতে জানা যায়, এই শান্তির ধামকে অশান্ত করতে একটি মহল কাজ করে যাচ্ছে। গত ২৪ সালে ৫ আগষ্টের পটপরিবর্তনের পর ট্রাস্টি বোর্ডের এক সদস্যকে সকল সদস্যের সম্মতিতে অব্যহতি দেয়া হয়। অব্যহতিপরাপ্ত ট্রাস্টির নাম সুনন্দ দাস রতন ৷ এরপর থেকে সুনন্দ দাস রতন বিভিন্ন ভাবে দল পাকিয়ে ধামকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন, সাথে যুক্ত করেছেন স্থানীয় প্রভাবশালী আরও কয়েকজনকে, নেপথ্যে যুক্ত রয়েছেন খেতুরি ধামের ম্যানেজার গোবিন্দ, এছাড়াও জেলা পর্যায়ের একজন শীর্ষস্থানীয় বিএনপি নেতাও তাদের পক্ষে রয়েছেন। এরকম-ই চিত্র উঠে এসেছে খেতুর ধামের ট্রাস্টি বোর্ডের সদস্য ও স্থানীয়দের বক্তব্যে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন
এর আগে বেশ কয়েকবার তারা প্রশাসন ও সরকারের বিভিন্ন মহলে অভিযোগ দেন, হট্টগোল তৈরী করেন, খেতুরিতে আসা ধর্মপ্রাণ মানুষকে নানাভাবে ভয়ভীতি দেখান। তবে স্থানীয় প্রশাসন এগুলো শক্ত হাতে দমন করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধানও করেন।
গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্দেশনায় কেন্দ্রীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর আরেক সদস্য মেজর জেনারেল শরীফ উদ্দিন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা খেতুরি ধাম পরিদর্শন করেন এবং উদ্ভূত পরিস্থিতি শান্ত করেন৷ এরপর সর্বশেষ এবছরের ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন) প্রবীর কুমার রায় বরাবর ট্রাস্টি বোর্ডের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে ধরে আবেদন করে এই মহলটি।
আরও পড়ুন: জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন, পুড়ল পুলিশের গাড়ি
এই আবেদন দেয়ার পরপরই ১৩ নভেম্বর (শুক্রবার) খেতুরি ধামের ম্যানেজার গোবিন্দ'র সহযোগিতায় বিভিন্ন তালা ভাংচুর করে আতঙ্ক তৈরী করে খেতুরি ধাম দখলে নেয় তারা । ম্যানেজার গোবিন্দ ও স্থানীয় দীপলাল কর্মকারের ভাষ্যমতে বর্তমানে তারা ১০ জন মানুষ খেতুরি ধাম সার্বক্ষনিক পাহারা দিচ্ছেন, ট্রাস্টি বোর্ডের কেও আসছেন না, ম্যানেজার তার চেয়ারে কাজ করছেন, দুজন ডিএসবি'র সদস্য পাহারা দিচ্ছেন এবং প্রেমতুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তেরী না হয় সেদিকে নজর রাখছেন। ম্যানেজার গোবিন্দ বলে, তাকে চোর সাব্যস্ত করতে ট্রাস্টি বোর্ডের সদস্যরা নানা অপবাদ দিচ্ছে।
ট্রাস্টি বোর্ডের সভাপতি এডভোকেট বিদ্যুৎ নারায়ন সরকার বলেন, খেতুরি ধামকে অস্থিতিশীল করতে একটি মহল নানা অপচেষ্টা করছে। ধামের বিভিন্ন টাকা পয়সা তছরুপ করতে ম্যানেজার গোবিন্দও যুক্ত হয়েছে। প্রশাসন ও স্থানীয় আইন শৃংখলা বাহীনীর কাছে দাবি করে বলেন, সন্ত্রাসীদের বিচার এবং ধামে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে হবে।
প্রেমতুলি ফাঁড়ির ইনচার্জ (আইসি) শহিদুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি ৷ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রাস্টির সভাপতি টেলিফোনে জানানোর পরে সতর্ক দৃষ্টি রেখেছে পুলিশ।
প্রসঙ্গত, সচেতন মহল মনে করছেন এধরনের ধর্মীও প্রতিষ্ঠান যেন সুষ্ঠু ও শৃঙ্খলার সাথে পরিচালিত হয় সেদিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি থাকা একান্ত প্রয়োজন।
গোদাগাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও কোন অভিযোগ আসেনি। তবে ট্রাস্টির সভাপতি টেলিফোনে জানানোর পরে তিনি প্রেমতুলি ফাঁড়ির ইনচার্জকে নির্দেশনা দেওয়া হয়েছে। মন্দীরে যেন কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





