পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের অনুভূতি। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে ঠান্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ কমছে না। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় শীতল আবহাওয়া বিরাজ করছে। রাতে হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্য ওঠে। তবে হিমেল বাতাসের কারণে রোদের মধ্যেও শীতের অনুভূতি ছিল বেশি। এতে কাজে বের হওয়া মানুষ ও দিনমজুরদের ঠান্ডার মধ্যেই দৈনন্দিন কাজ করতে হচ্ছে।

আরও পড়ুন: বগুড়া নন্দীগ্রামে বিএনপি অফিসে আগুন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করছে। রাতভর ঠান্ডা বাতাসের কারণে ভোর ও সকালে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়লে কিছুটা স্বস্তি পাওয়া যায়।

আরও পড়ুন: বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ

হাড়িভাসা এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে। রাতে হিমেল বাতাসের কারণে শীত বেশি লাগে। সকালে সূর্য উঠলেও বাতাসের কারণে ঠান্ডা কমছে না। বিশেষ করে ভোরে বাইরে বের হলে শীত বেশি অনুভূত হয়।

আরেক বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস বইছে। সন্ধ্যা নামলেই আবার শীত বাড়তে শুরু করে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।