বগুড়া নন্দীগ্রামে বিএনপি অফিসে আগুন

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে দলীয় কার্যালয়ের সামনে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার পুড়ে গেছে। উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে থানা পুলিশ। গত (২৪শে নভেম্বর) মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যে, দুই থেকে তিনজন অজ্ঞাতনামা যুবক নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে অগ্নি সংযোগ করছে। এসময় কার্যালয়ের সামনে থাকা কয়েকটি দলীয় ফেস্টুন ও ব্যানার পুড়ে যায়। ঘটনার পর বুধবার (২৫শে নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপি'র নেতাকর্মীদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা পুলিশ।

আরও পড়ুন: বেরোবির সাত শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ

এবিষয়ে নন্দীগ্রাম উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন সরকার বলেন যে, সারাদেশে আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। গতকাল রাতে নন্দীগ্রামের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে। আমরা উপজেলা বিএনপি'র পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে, উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের জন্য দোষী ব্যক্তিদের শনাক্ত করতে থানা পুলিশ যথাযথ ভাবে কাজ করছে বলে জানান তিনি।

আরও পড়ুন: আগরতলায় আওয়ামী লীগ নেতাদের সফরের খবরে আখাউড়া সীমান্তে বিএনপির বিক্ষোভ