কাদের কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম রাজনৈতিক মহলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন— “উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে নয়।”
আরও পড়ুন: গোপালগঞ্জ এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী নিয়োগে তিন এমপির একরকম ডিও নিয়ে প্রশ্ন
তিনি আরও সতর্ক করে বলেন, “সাধু সাবধান। কে কী করছেন কিংবা করতে চাইছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাতে পেরেছেন, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।”
সবশেষে সারজিস আলম তার বক্তব্যে আরও যুক্ত করেন, “কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সব ক্ষমতা ভরে দেওয়া হবে।”
আরও পড়ুন: সাংবাদিক মমিনুল ইসলামের কন্যা মেঘা-মমিনুলের জন্মদিন উদযাপন





