উত্তরায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান: পাইলট এখনও নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজের পাশে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটির পাইলট এখনও নিখোঁজ রয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়নের পর shortly উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি ভবনের উপর বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট বিস্ফোরণের শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং মুহূর্তেই আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্কুল ছুটির মুহূর্তে এই দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা আরও বেড়েছে। দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও, এখনো নিখোঁজ রয়েছেন বিমানটির পাইলট।
আরও পড়ুন: মতিঝিলের জীবন বীমা টাওয়ারে পুনরায় অগ্নিকাণ্ড: আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা
বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) জানায়, নিখোঁজ পাইলটের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সমন্বিত দল উদ্ধার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।
আরও পড়ুন: আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধার কার্যক্রম চলমান। এখনো পাইলটের বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনো পাওয়া যায়নি। সরকারি উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে।





