আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী একটি পুলিশ প্রিজনভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, রওনা দেওয়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে প্রিজনভ্যানটি দুর্ঘটনায় পড়ে। এতে পলকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল।
আরও পড়ুন: দেশে ফের ভূমিকম্প অনুভূত
উল্লেখ্য, গত ২২ এপ্রিল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত বুধবার থেকেই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।
মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
আরও পড়ুন: রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প





