ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে মো. হৃদয় মিয়া নামের এক মুদি ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে সাদেক খান রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ধানমন্ডির শংকর এলাকায় ভাড়া বাসায় থাকেন।

আহত হৃদয়ের বন্ধু গণমাধ্যমকে জানান, সকালে মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে মালামাল আনতে যাচ্ছিলেন হৃদয়। সাদেক খান রোড এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

আরও পড়ুন: মহাখালীতে ৪ তলা ভবনের ছাদে লাগা আগুন নিয়ন্ত্রণে

এ সময় দুর্বৃত্তরা হৃদয়কে চাপাতি দিয়ে পিঠ ও কোমরে আঘাত করে। পরে তাঁর কাছ থেকে মোটরসাইকেল ও ২০ হাজার টাকা নিয়ে তারা চলে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।